1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পদ্মা সেতুতে ট্রাক উল্টে নিহত ২

  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১০.৪৯ এএম
  • ২৪১ Time View

পদ্মা সেতুতে মিনি ট্রাক (পিকআপ ভ্যান) দুর্ঘটনায় ট্রাকের হেলপার মো. কাউসার (৩০) ও রাজু খন্দকার (৪০) নামে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনার পর সেতুতে ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

এ তথ্য নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রোববার রাতে সেতুর ১৭ নম্বর পিলারের কাছাকাছি একটি সিলিন্ডারবোঝাই মিনি ট্রাক উল্টে যায়। ট্রাকটি জাজিরা প্রান্ত দিয়ে সেতুতে ওঠে বলে জানান তিনি।

ওসি বলেন, ১৭ নম্বর পিলারের কাছে এসে ট্রাকটি উল্টে গিয়ে ট্রাকে থাকা ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি শরীয়তপুর থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডা. মো. আসাদুজ্জামান বলেন, পদ্মা সেতুতে দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ২ জনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com