1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আর্থিক খাতের উন্নয়নে মাইক্রোসফটের ক্লাউড সেবা নেবে ইউসিবি স্টক ব্রোকারেজ

  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৬.৫৯ পিএম
  • ২৩৯ Time View

আর্থিক সেবাখাতের প্রযুক্তিগত উন্নয়নে মাইক্রোসফট আজ্যুরের মাধ্যমে ইউসিবি স্টক ব্রোকারেজ তার প্রযুক্তিসমূহ ব্যবহারের করতে এক স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ঘোষণা দিয়েছে। গ্রাহকের সংবেদনশীল তথ্য ব্যবস্থাপনা ও সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি মাইক্রোসফট ও ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এই পার্টনারশিপ ঘোষণা করে।

এ প্রসঙ্গে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রহমত পাশা বলেন, “ক্লাউড কম্পিউটিং আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো এবং সিস্টেমের আধুনিকীকরণে বেশ উপযোগী, আবার প্রতিযোগিতামূলক চাপ, নিয়ন্ত্রক সংস্থা ও গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদা সামলাতেও অত্যন্ত সহায়ক।“

তিনি আরও বলেন, “ডিজিটালাইজেশনের লক্ষ্য পূরণেই ইউসিবি স্টক ব্রোকারেজ মাইক্রোসফটকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে বেছে নিয়েছে এবং এই পার্টনারশিপ ব্রোকারেজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ক্লাউড-ফার্স্ট অ্যাপ্রোচ গ্রহণের নিঃসন্দেহে একটি বড় মাইলফলক হিসাবে চিহ্নিত হবে।“

ইউসিবি স্টক ব্রোকারেজের আইটি, ইনোভেশন ল্যাব ও ডিজিটাল সার্ভিসেস বিভাগের প্রধান মো. তানিম হাসান বলেন, “ক্লাউডভিত্তিক সেবাই আর্থিক সেবা খাতের ভবিষ্যৎ এবং মাইক্রোসফটের সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা বাংলাদেশে এই ভবিষ্যৎ বিনির্মাণে অংশ নিচ্ছি।“

তিনি আরও বলেন, “মাইক্রোসফট আজ্যুর ও মাইক্রোসফট ৩৬৫ এর সুবিধা নিয়ে আমরা গ্রাহককেন্দ্রিক ডিজিটালাইজেশনকে অগ্রাধিকার দিতে এবং আমাদের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হব। ক্লাউড কম্পিউটিং নিয়ে মাইক্রোসফটের ভিশন ও এই প্লাটফর্মটিতে তথ্য সুরক্ষার মান নিয়ে আমরা আশাবাদী।“

মাইক্রোসফটের পার্টনার টেক ওয়ান গ্লোবালের সাথে ইউসিবি স্টক ব্রোকারেজ তার চাহিদামাফিক একটি সল্যুশন রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছে। মাইক্রোসফটের মুখ্য পার্টনার হিসাবে টেক ওয়ান গ্লোবাল ১৮ বছরেরও বেশি সময় ধরে মাইক্রোসফট প্রযুক্তিনির্ভর কনটেন্ট সার্ভিস ও আধুনিক ওয়ার্কপ্লেস সল্যুশনসমুহ নিয়ে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com