1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পাংশায় অস্ত্র গুলি ও মাদকসহ গ্রেপ্তার ২

  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৫.৫৪ পিএম
  • ৩২০ Time View

(রাজবাড়ী) প্রতিনিধি মেহেদী হাসানঃ রাজবাড়ীর পাংশা থানা পুলিশের পৃথক অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে ২টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি, ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা।

গত ৪ জুলাই (সোমবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

আসামি আরিফুল ইসলাম (৩৩) এর কাছে থাকা ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়, তিনি উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের মৃত আজাহার আলী শেখ এর ছেলে।

অন্যদিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের আফতাব মন্ডলের ছেলে আশরাফুল মন্ডল (৩৫) কে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ একই গ্রামের নজরুলের মেহগনি বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী বাহিনীর প্রধান ওহাব এর সেকেন্ড ইন কমান্ড আশরাফুল মন্ডল (আশা) কে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। এই আশরাফুল মন্ডলের নামে পাংশা থানায় সাতটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com