1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে

  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ১০.২৭ এএম
  • ১৭৭ Time View
Meghna

পুঁজিবাজারে সম্প্রতি তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। একইসাথে বাড়ছে কোম্পানিটির শেয়ারটির মূল্য-আয় অনুপাত (পিই রেশিও)। ইতোমধ্যে এর পিই রেশিও ৩০০ ছাড়িয়ে গেছে। বিনিয়োগকারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে শেয়ারের এই মূল্যস্তর।
পুঁজিবাজারে তালিকাভুক্তির পর গত ৬ জুন থেকে ১০ টাকা অবিহিত মূল্যে বাজারে শেয়ার লেনদেন শুরু করে কোম্পানিটি। কিন্তু লেনদেন শুরুর একমাস না যেতেই কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে প্রায় ৫৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সোমবার (৪ জুলাই) মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারদর ৫ দশমিক ৭২ শতাংশ বা ৩ টাকা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৫৭ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে, যার সমাপনী দরও ছিল একই।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে ডিএসইর দেয়া সূত্রে দেখা যায় মূল্য আয় অনুপাতে (পিই রেশিও) কোম্পানিটির শেয়ারদর একটি বিপদজনক অবস্থানে পৌছে গেছে।

মেঘনা ইন্স্যুরেন্সের সর্বশেষ নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মূল্য অনুপাত আয় ৩০১ দশমিক ৫৮। অন্যদিকে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা ইপিএস অনুসারে কোম্পানিটির শেয়ারের পিই রেশিও দাঁড়িয়েছে ৬৩ দশমিক ২।

বিশ্লেষকরা পিই রেশিওকে বিনিয়োগের জন্য বিপজ্জনক মনে করছেন। তাদের বক্তব্য, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বিধি অনুসারে কোনো কোম্পানির শেয়ারের পিই রেশিও ৪০ অতিক্রম করলে সেই শেয়ার কেনার জন্য ঋণ (মার্জি ঋণ) দিতে পারে না ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো। এ থেকে একটি বিষয় স্পষ্ট যে, ৪০ এর পিই রেশিওকে নিয়ন্ত্রক সংস্থাও ঝুঁকিপূর্ণ মনে করে। সে বিবেচনায় মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের এই মূল্যস্তর অবশ্যই বিপজ্জনক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com