1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

বাঁধন সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন স্পেনে

  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২, ৭.৪৩ পিএম
  • ২৪৫ Time View

স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এর ৩৭ তম আসরে প্রদর্শিত হয় সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সেখানে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘রেহানা মরিয়ম নূর’। একইসঙ্গে সেরা অভিনেত্রী হয়েছেন আজমেরী হক বাঁধন।

শনিবার (০২ জুলাই) ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’র সমাপনী দিন ছিল। এদিন ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।

সামাজিকমাধ্যমে পুরস্কার প্রাপ্তির খবর জানিয়েছেন বাঁধন নিজেই। উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেত্রী লেখেন, ‘সিনেমা জোভ-এ আমরা দুটি পুরস্কার পেয়েছি। এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরি বোর্ড আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে। ’

এর আগেও ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য এর আগেও একাধিক পুরস্কার পেয়েছেন বাঁধন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এছাড়াও কেরালার চলচ্চিত্র উৎসবে পেয়েছেন বিশেষ সম্মান।

২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল ‘রেহান মরিয়ম নূর’। কান প্রিমিয়ারে প্রশংসাও পেয়েছিল সিনেমাটি।

উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com