1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

ইন্ট্রাকোতে একীভূত হবে ৫ সহযোগী প্রতিষ্ঠান

  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২, ১০.৫২ এএম
  • ১৯৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের সাথে তার ৫ সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) একীভূত হবে।

রোববার (৩ জুলাই) অনুষ্ঠিত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের পরিচালনা পর্ষদের ৯৯তম বৈঠকে পাঁচ সহযোগী কোম্পানির একীভূত হওয়ার (Merger) এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, যে ৫ কোম্পানি একীভূত হবে, সেগুলো হল- গুড সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, এম হাই অ্যান্ড কোম্পানি সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সন্স লিমিটেড, আবসার অ্যান্ড ইলিয়াস এন্টারপ্রাইজ লিমিটেড ও ইন্ট্রাকো অটোমোবাইলস লিমিটেড।

এছাড়াও রোববারের পর্ষদ বৈঠকে ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনে বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে। ইন্ট্রাকো রিফুয়েলিং কনভার্টিবল বন্ড নামের এই বন্ডের মাধ্যমে ৫০ কোটি টাকা সংগ্রহ করতে চায় কোম্পানিটি।

মার্জার ও বন্ড ইস্যুর সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। আগামী ২৩ আগস্ট সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।

এদিকে স্টক এক্সচেঞ্জে টানা চারদিন ধরে বাড়ছে ইন্ট্রাকোর শেয়ারের দাম। সন্দেহ করা হচ্ছে, মার্জার ও বন্ড ইস্যুর সংবাদকে সামনে রেখেই শেয়ারটির দাম বেড়েছে। এর পেছনে আইনে নিষিদ্ধ সুবিধাভুগী লেনদেনের সংশ্লিষ্টতা থাকতে পারে।

পরিসংখ্যান অনুসারে, গত গত ২৭ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারের দাম ছিল ২০ টাকা ৩০ পয়সা। রোববার (৩ জুলাই) এর দাম বেড়ে হয় ২৬ টাকা ৯০ পয়সা। মাত্র ৪ দিনে শেয়ারটির দাম বেড়েছে ৩২ দশমিক ৫১ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com