1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান স্যামসাংয়ের

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২, ৮.০০ পিএম
  • ৪১৬ Time View

চলতি বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান দখল করেছে স্যামসাং। এ সময়কালে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ১৭.৭ শতাংশ মার্কেট শেয়ার অর্জন করে।

স্যামসাংয়ের এ প্রবৃদ্ধির মূলে ছিল প্রতিষ্ঠানটির জনপ্রিয় গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো। বিশেষ করে, গ্যালাক্সি এ১৩, গ্যালাক্সি এ১২ ও গ্যালাক্সি এ০৩ কোর এর মতো এন্ট্রি-লেভেলের ডিভাইসগুলোর আশানুরূপ সাড়া স্যামসাংকে এ অবস্থানে নিয়ে গেছে। 

অন্যদিকে, প্রিমিয়াম স্মার্টফোন ক্যাটাগরিতে নতুন উন্মোচিত হওয়া গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোর প্রতি গ্রাহক চাহিদার পরিমাণ বেশি ছিল। স্যামসাংয়ের এ প্রবৃদ্ধি অর্জনে এ বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের বাজার ৭ শতাংশ হারে হ্রাস পাওয়া সত্ত্বেও এ সময় স্যামসাং স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান দখল করেছে।  

কাউন্টার পয়েন্ট রিসার্চের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মোট স্মার্টফোন রপ্তানির মাত্র ৯ শতাংশ হলো ফাইভজি প্রযুক্তি সমর্থিত স্মার্টডিভাইস। তবে চলতি বছরে মিড ও হাই রেঞ্জের ফাইভজি সমর্থিত ডিভাইসগুলোর রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের প্রতিযোগী ব্র্যান্ডগুলোর মধ্যে রিয়েলমি ১৩.২, ইনফিনিক্স ১২.৪ শতাংশ, শাওমি ১১.৯ শতাংশ এবং টেকনো ১০.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থান অর্জন করেছে। এছাড়াও, এ সময়কালে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো ৩৪.২ শতাংশ মার্কেট শেয়ার দখল করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com