1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

রপ্তানি আয়ে রেকর্ড

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২, ৭.২৭ পিএম
  • ৩৫৭ Time View

দেশের রপ্তানি আয়ে সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থ বছরে রেকর্ড সৃষ্টি হয়েছে। এসময় ৫২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য রফতানি হয়েছে। যা আগের অর্থ বছরের চেয়ে ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরে ৫ হাজার ২০৮ কোটি ৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। তা আগের অর্থ বছরের চেয়ে ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। রফতানি আয়ের লক্ষ্যমাত্র ছিল ৪ হাজার ৩৫০ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৯ দশমিক ৭৩ শতাংশ।

এদিকে, অর্থ বছরের শেষ মাস জুনে একক মাসে রপ্তানি বেড়েছে ৩৭ শতাংশ। যদিও বিদায়ী অর্থবছরের মে মাসে সবচেয়ে কম রফতানি আয় এসেছে।

পণ্য রপ্তানিতে বরাবরের মতো শীর্ষস্থানে রয়েছে তৈরি পোশাক। চলতি অর্থবছরের প্রথম ১২ মাসে প্রধান পণ্য তৈরি পোশাকের রফতানি আয় বেড়েছে ৩৫ শতাংশের বেশি।

তৈরি পোশাকের পাশাপাশি হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত ও প্রকৌশল পণ্য রপ্তানিতে ভালো করছে বাংলাদেশ।

এর আগে, এক অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি হয়েছিল ২০১৮-১৯ অর্থবছরে—৪ হাজার ৫৩ কোটি ডলার। করোনার কারণে পরের দুই বছরে রপ্তানি কম হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com