1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা বটিয়াঘাটা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সির বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ চুয়াডাঙ্গায় নতুন ৪৫ জন সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ জামায়াতের সংবাদ সম্মেলন বিগত ১৩ বছরে ৭২,৭৩৬ টি সড়ক দুর্ঘটনায় ১,২৫,৪০৫ জন নিহত ১,৭৬,২৪৯ জন আহত; বিগত সরকারের ভুলনীতি সড়কে দুর্ঘটনা বাড়িয়েছে – যাত্রী কল্যাণ সমিতি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বিআইএফসি

প্রধানমন্ত্রী: যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি সেটা বাস্তবায়ন করতে চাই

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২, ২.১৫ পিএম
  • ৩৮০ Time View

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের লক্ষ্যটা হলো আমরা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা রাজনীতি করি, আমাদের দল আছে। আমরা নির্বাচনে অংশ নেওয়ার সময় একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করি।

রোববার (৩ জুলাই) মন্ত্রণালয়/বিভাগগুলোর ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং ‘বার্ষিক কর্মসম্পাদন পুরস্কার ২০২২’ ও ‘শুদ্ধচার পুরস্কার ২০২২’ বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

শেখ হাসিনা বলেন, আমাদের উন্নয়নের পরিকল্পনা একেবারে তৃণমূল থেকে। আমরা এভাবে ভাবিনি যেন ধনীরা আরও ধনী হোক। আমি নিজে যাদের দেখেছি গায়ে কাপড় নেই। মনে হয় যেন একেকটা কঙ্কাল হাঁটছে। তাদের ভাগ্যের পরিবর্তন করাটাই ছিল আমাদের লক্ষ্য।

তিনি বলেন, এ সব কাজের সঙ্গে যারা জড়িত ছিলেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা আন্তরিকতা নিয়ে কাজ করেছেন বলেই আমরা কাজটা করতে পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো দেয়নি, আমরা বিনাপয়সায় সবাইকে করোনা টেস্ট ও ভ্যাকসিন দিয়েছি। বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। আমি আশা করি সবাই এ ভ্যাকসিন নেবেন।

এ সময় মুজিব বর্ষের গৃহনির্মাণ কর্মসূচির বাস্তবায়নের সঙ্গে জড়িতদের আন্তরিক ধন্যবাদ জানান সরকার প্রধান।

তিনি বলেন, করোনা মহামারি যেতে না যেতেই এখন আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যেটা সমগ্র বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে। আর আমাদের মতো দেশ সেখানে তো আরও বেশি এটার প্রভাব পড়েছে।

‘এক্ষেত্রে আমি আমাদের সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানাবো। কারণ করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে তাদের আন্তরিকতার কারণে দেশ এগিয়ে চলছে’, বলেন প্রধানমন্ত্রী

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com