1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

সেনা কল্যাণকে আইপিওর অর্থ ব্যবহারের নথি জমা দেওয়ার নির্দেশ

  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৫.৩৭ পিএম
  • ৪৭২ Time View

গত বছরের নভেম্বর মাসে শেয়ারবাজারে ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। তবে কোম্পানিটি আইপিও’র তহবিলের ব্যবহার সম্পর্কিত সহায়ক প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়নি। তাই কোম্পানিটিকে আইপিও তহবিল ব্যবহারের সাপোর্টিং নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে কোম্পানিকে চারটি নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। গত ২ জানুয়ারি এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি চিঠি পাঠিয়েছে বিএসইসি। সেই সাথে ডিএসই ও সিএসইকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ২০২১ সালের ৭ নভেম্বর দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু করে। শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলণের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে শেয়ারবাজারে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস ক্রয়, তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে বলে জানিয়েছে।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে সংগৃহীত তহবিল এফডিআর, কর্পোরেট বন্ড এবং সরকারী টি-বন্ড/মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য এবং আইপিও খরচে ব্যবহার করছে। কিন্তু কোম্পানি এ বিষয়ে কোনো সহায়ক নথি দেয়নি। সুতরাং, কোম্পানিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের আইন অনুযায়ী নিম্নলিখিত নথিগুলি জমা দিতে বলা হয়েছে। যা চিঠি জারির সাত কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোম্পানিকে এফডিআর এবং টি-বন্ডে বিনিয়োগের জন্য এফডিআর ফরমগুলো এবং টি-বন্ডের সার্টিফিকেশন এর কপি জমা দিতে হবে।মিউচুয়াল ফান্ড এবং কর্পোরেট বন্ডে বিনিয়োগের জন্য সর্বশেষ পোর্টফোলিওর ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত সিডিবিএল ডিপি এ৬ রিপোর্ট সহ বিস্তারিত তথ্য জমা দেয়ার বিষয়ে বলা হয়েছে।

এছাড়া আইপিও খরচের জন্য পে অর্ডার/ব্যাঙ্ক ড্রাফ্ট/চেক/ক্যাশ ভাউচারের কপি জমা দিতে হবে। এবং কোম্পানিকে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের আইপিও একাউন্টের ব্যাংক স্টেটমেন্ট জমা দেয়ার বিষয়ে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব ফিরোজ সরকার গণমাধ্যমকে বলেন, ‘বিএসইসি আমাদের কাছে যেসব তথ্য চেয়েছে তা আমরা আগেই নিরীক্ষকের কাছে প্রদান করেছি। তবে ওই তথ্যগুলো বিএসইসিতে দেওয়া হয়নি। বিএসইসি’র নির্দশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওই তথ্যগুলোর বিএসইসিতে দাখিল করা হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com