1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Title :

সাপ্তাহিক রিটার্নে ১৫ খাতে দর বেড়েছে

  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২, ৪.৫৬ পিএম
  • ১৩২ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে। আর দর কমেছে মাত্র ৪ খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর  বেড়েছে কাগজ খাতে। এই খাতে ৬.২ শতাংশ দর বেড়েছে। ব্যাংক খাতে ৩.৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। পাট খাতে ৩.১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ২.৬ শতাংশ, প্রকৌশল খাতে ২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৬ শতাংশ, আর্থিক খাতে ১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৮ শতাংশ, আইটি ও ফার্মা দশমিক ৬ শতাংশ, খাদ্য ও সিরামিকস খাতে দশমিক ৫ শতাংশ, সিমেন্ট ও জীবন বিমা খাতে দশমিক ৪ শতাংশ ও সাধারণ বিমা খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।

এছাড়া দর কমেছে ৪ খাতে। খাতগুলো হচ্ছে-  বিবিধ, টেলিকম, ট্যানারি ও সেবা-আবাসন খাত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com