1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

মেহেদি হাসান মিরাজ ৪ বছর পর টি-টোয়েন্টি দলে

  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২, ১০.১৫ পিএম
  • ১৬২ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেই ১৫ সদস্যের দল দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেই দল থেকে ছিটকে গেছেন তিনজন। আর যুক্ত করা হয়েছে তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজকে।

দীর্ঘ প্রায় চার বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মিরাজ। সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন এই অলরাউন্ডার। এরপর আর এই সংস্করণের ক্রিকেটে সুযোগ মেলেনি তার। যদিও এই সময়ে টেস্ট এবং ওয়ানডে দলে তিনি নিয়মিত পারফর্মার ছিলেন। বিশেষ করে সাদা পোশাকে দলের অন্যতম কার্যকরী সদস্য হয়ে উঠেছেন তিনি। তবে এবার তার সামনে সুযোগ থাকছে টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজেকে প্রমাণ করার।

তাসকিন যে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হবেন সেটা আগেই জানিয়েছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। শুধু বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। এই পেসারের চোট নিয়ে শঙ্কা থাকায় প্রথমবার স্কোয়াডে রাখা হয়নি। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষনা করার পর একাধিক ক্রিকেটার চোটে পড়েছেন। এই তালিকায় আছেন ইয়াসির আলি চৌধুরী এবং শহিদুল ইসলাম। আর ফিটনেস সমস্যায় স্কোয়াড থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।

ওয়েস্ট ইন্ডিজের সফরে ইতোমধ্যেই দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আগামী ২ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ। এরপর তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে দুই দল।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com