1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এমটিবির চিফ বিজনেস অফিসার হলেন মো. খালিদ মাহমুদ খান

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৮.৩৪ পিএম
  • ৩৪৫ Time View

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব লাভ করেছেন মো. খালিদ মাহমুদ খান। সম্প্রতি তিনি এ দায়িত্ব পান।

তিনি গত বছর ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। এরও আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং হোলসেল ব্যাংকিং ডিভিশন-০২ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া এমটিবি-তে রয়েছে তার দীর্ঘ ২২ বছরের পেশাজীবনের অভিজ্ঞতা। এর মধ্যে ১৩টি বছর তিনি এমটিবি’র প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ এই তিনটি গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত জীবনে প্রবেশের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জনের পর এমবিএ ডিগ্রীও অর্জন করেন। এরপর তিনি ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে পেশাগত কর্মজীবন শুরু করেন।

কর্পোরেট, আর্থিক প্রতিষ্ঠান, উদীয়মান কর্পোরেট, স্থানীয় কর্পোরেট এবং এসএমই ও রিটেইল-এ রিলেশনশিপ ম্যানেজমেন্টে সম্যক ব্যাংকিং অভিজ্ঞতা এবং লেন্ডিং, রিকভারি, ইন্টারন্যাশনাল ট্রেড, ফরেন এক্সচেঞ্জ ও জেনারেল ব্যাংকিং-এ রয়েছে খালিদের বাস্তব অভিজ্ঞতা।

মোঃ খালিদ মাহমুদ খান দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেন। এ ছাড়া তিনি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও একাডেমিতে ব্যাংকিং এবং ব্যাংকিং পেশাদারীত্বের উপর বক্তৃতা প্রদান করে থাকেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com