1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Title :
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬

স্বপ্ন’র নতুন আউটলেট এখন চট্টগ্রামে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৫.১৪ পিএম
  • ৪২৫ Time View

দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেট এখন চট্টগ্রাম শহরের খুলশীতে। বৃহস্পতিবার (৩০ জুন) খুলশীর জাকির হোসেন রোডে (হলি ক্রিসেন্ট হাসপাতালের বিপরীতে) নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাসের, স্বপ্ন’র রিটেইল এক্সপানশন ডিরেক্টর সামসুদ্দোহা শিমুল, স্বপ্ন’র হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো. মাহাদী ফয়সাল, স্বপ্ন’র হেড অব বিজনেস মো : ইকবাল হোসেন, চট্রগ্রামের এরিয়া ম্যানেজার সাইফুর রব তারেক প্রমুখ।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪০টি জেলায় । চট্টগ্রামে আমাদের সেবার পরিসর আরো বিস্তৃত হবে । খুলশীতে অনেকদিন ধরেই আমরা স্বপ্নের একটি বড় আউটলেট করার পরিকল্পনা করছিলাম। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানের সব গ্রাহক স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন।

স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাসের বলেন, গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’। আশা করছি, এখানের সব গ্রাহক আমাদের এই নতুন আউটলেটটি পছন্দ করবেন ।

স্বপ্নর রিটেইল এক্সপানশন ডিরেক্টর সামসুদ্দোহা শিমুল বলেন, স্বপ্নর ২২৪তম আউটলেট এটি। চট্টগ্রামের মানুষদের জন্য আমাদের নতুন এই আউটলেটটিতে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব কিছু আমরা রাখার চেষ্টা করেছি।

নতুন আউটলেটের ঠিকানা: জাকির হোসেন রোড (হলি ফ্যামিলির বিপরীতে), উত্তর খুলশী, চট্রগ্রাম। এই আউটলেটেও থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা। খুলশীর নতুন এই আউটলেটে হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর- ০১৮৪৭-২৬৫০৩৫ ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com