1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৪.০৫ পিএম
  • ১৯৬ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলবেন না সাকিব আল হাসান, এমন গুঞ্জন ছিল বেশ কয়েক দিন আগে থেকেই। নাজমুল হাসান পাপন জানালেন সেটার জন্য ছুটিও চেয়েছেন সাকিব। লিখিত না দিলেও ছুটির কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরীকে জানিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

বর্তামানে বাংলাদেশ দল অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজে। এই সফরে যাওয়ার আগেই ওয়ানডে সিরিজ থেকে মৌখিকভাবে ছুটি চেয়েছিলেন সাকিব। তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ নয়। এটা কেবলই দ্বিপাক্ষিক সিরিজ। এর ফলে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে খেলার আগ্রহ নেই সাকিবের। তাই আগে থেকেই এই সিরিজের সময়ে ছুটি চেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

পাপন বলেন, ‘আমি শুনেছি, সে (সাকিব) জালাল ভাইকে বলেছে, ওয়ানডে সিরিজ না ও খেলতে পারে। আগেই বলে গেছে। সে এখন পর্যন্ত বোর্ডে আর এটা নিয়ে কথা বলেনি। আজ-কাল তার সঙ্গে কথা বললেই আমি বুঝতে পারব। আনুষ্ঠানিকভাবে বোর্ডকে কিছু বলেনি। তবে ওটা আনুষ্ঠানিক ধরতেও পারেন। সে মৌখিকভাবে বলেছে, জালাল ভাইকে।’

বাংলাদেশের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন, যারা তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন। বছররের প্রায় বেশিরভাগ সময়ই এখন ব্যাস্ত থাকে বাংলাদেশ দল। তাই পাপন বলেন, ‘আমি তা মনে করি না (অভিজ্ঞদের ছুটি কোনো বাজে দৃষ্টান্ত তৈরি করবে)। র‍্যাঙ্কিংয়ের ( আইসিসি সুপার লিগের) অংশ নয়, সেসব জায়গায় অভিজ্ঞ ক্রিকেটাররা যদি ছুটি চায় তাহলে ভালো। এমনিতে আমরাও নতুন ছেলেদের সুযোগ করে দেয়ার সুযোগ পাই। এটা তো আমাদের উপর নির্ভর করে না। আগে জানতে হবে তাদের জায়গায় খেলোয়াড় আছে কি না। সব কিছু চিন্তা করে তারপর। আমাদের ভাবনায় আছে, তাদের (অভিজ্ঞদের) তো একটু বিশ্রাম দরকার।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com