1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

জর্দা সঙ্গে থাকায় সৌদি আরবে পুলিশের হাতে ধরা পড়েছেন বাংলাদেশি হজযাত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ২.৪০ পিএম
  • ২৩২ Time View

এবার জর্দা সঙ্গে থাকায় সৌদি আরবে পুলিশের হাতে ধরা পড়েছেন একজন বাংলাদেশি হজযাত্রী। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই হজযাত্রীর নাম মো. আব্দুল হান্নান। তিনি নয়াপল্টনের মডার্ন এয়ার ইন্টারন্যাশনালের (হজ লাইসেন্স নং-২৯৬) মাধ্যমে হজে যান।

হজযাত্রীদের তামাক, জর্দা, গুল বা নেশাজাতীয় দ্রব্য বহন নিষিদ্ধ। এরপর পরিপ্রেক্ষিতে ওই হজযাত্রীর এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার।

বুধবার (৩০ জুন) মডার্ন এয়ার ইন্টারন্যাশনালের মালিক ফাতেমা ফারহীন নিশা চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এরআগে গত ২২ জুন মেহেরপুরের গাংনীর মো. মতিয়ার রহমান মদিনায় ভিক্ষা করতে গিয়ে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন। এ ঘটনা জানার পর বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ জুন) মো. আব্দুল হান্নান পবিত্র হজ পালনের জন্য সৌদি যাওয়ার সময় ৩ পোটলা জর্দা এবং নেশাজাতীয় দ্রব্যসহ জেদ্দা বিমানবন্দরে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন। পরে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।

আব্দুল হান্নান গ্রেফতার হওয়ায় ওই বিমানের সব হাজীদের পাঁচ ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। যাতে অন্য হজযাত্রীরা অনেক কষ্ট পেয়েছেন এবং এ কার্যক্রমের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

তাই ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুযায়ী এ এজেন্সির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই জবাব তিনদিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com