রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

রাজবাড়ীতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৩৪ Time View

রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসানঃ রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফয়জুর রহমান (৫০) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। (২৯ জুন) বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফয়জুর রহমান ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে।

পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস বলেন ফয়জুল রহমান ইউনিয়নের বাহের মোড় বাজার হতে তেবাড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে ভ্যানযোগে ফিরছিলেন। কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের কুমরী রানী গ্রামে পৌঁছালে! এ সময় পাট ক্ষেত থেকে মুখ বাধা অবস্থায় ৫/৭ জন ব্যক্তি এসে ফয়জুর রহমানকে ভ্যান থেকে নামিয়ে বুকে গুলি করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। যে ভ্যানযোগে তিনি বাড়ি যাচ্ছিলেন সেই ভ্যানে চালকসহ মোট তিন জন ছিলেন। কিন্তু শুধু ফয়জুর রহমানকেই গুলি করে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার এস আই মিজানুর রহমান বলেন আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি। তবে ঘটনাটি কালুখালীর মধ্যে ঘটেছে। লাশ কালুখালি থানা পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে। তবে কে বা কাহারা তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS