1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Title :
কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে না :শিক্ষামন্ত্রী

  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ১২.৫৭ পিএম
  • ৬৩৯ Time View

শিক্ষাপ্রতিষ্ঠান এখন এই মুহূর্তে বন্ধ হবে না, সীমিত পরিসরে ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১০ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান। করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সংক্রান্ত বিষয়ে জাতীয় কারিগরি কমিটির সাথে শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংএর সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা যেটি করব টিকাদান জোরদার করব। আমাদের স্বাস্থ্য বিধি মানার যে পুরো যে সিস্টেমটা সেটাও জোরদার করব, কার্যক্রম আরও জোরদার করবো মনিটরিং আরো জোরদার করব। যেভাবে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলছিল। ঠিক সেভাবেই চলবে। আর আমরা এই যে পরামর্শক কমিটি। তাদের সাথে আমরা নিয়মিত ভাবে আমরা বৈঠক করব। আমরা সাতদিন পরে আবার বসছি। এবং আমরা পর্যালোচনা করতে থাকব পরিস্থিতি। যদি আমাদের কাছে মনে হয় যে। কোন সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেব কিন্তু আমরা আশা করছি। পুরো টিকাদান কর্মসূচিটি ব্যাপকভাবে ঘটলে তার পরে। হয়তো সেই প্রয়োজনটা হবে না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সাতদিন পর আবার বসব। পরিস্থিতি পর্যালোচনা করা হবে। যদি কখনো মনে হয় বন্ধ করতে হবে, তখন বন্ধ করে দিব।

তিনি বলেন,আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা। এখন যে ওমিক্রনের যে ট্রেন দেখছি। আপনারা হয়তো খেয়াল করেছেন যখন কেউ আক্রান্ত হচ্ছে তখন পুরো বাড়ি আক্রান্ত হচ্ছে। কাজেই আমি আমার শিক্ষার্থীকে বাসায় রাখলে। তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমাদেরকে তো সবদিকেই আসলে দেখতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com