রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার পেছনে কারা আছে সেই সত্য উদঘাটনে বিচারবিভাগীয় তদন্ত করুন- শরীফ নুরুল আম্বিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২০৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া। আজ এক বিবৃতিতে তিনি বলেন, ” সম্প্রতি এক ছাত্রের ধর্মীয় অবমাননাকর সামাজিক পোষ্টকে কেন্দ্র করে নড়াইল জেলার মির্জাপুর কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা, শিক্ষকদের মটর সাইকেলে অগ্নিসংযোগ সহ যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়ায় নড়াইল সহ সারা দেশে ক্ষোভ এবং অস্থির পরিস্থিতির জন্ম হয়েছে।

স্থানীয় সকলেই অবগত আছে যে ঘটনাস্থল এলাকায় ক্ষমতাসীনদের শক্তিশালী সংগঠন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের নমনীয় ভূমিকা এবং ইতিমধ্যে প্রকাশিত ঘটনার বিবরণ থেকে সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে যে, সৃষ্ট অবাঞ্ছিত পরিস্থিতির জন্য ক্ষমতাসীন মহল বিশেষের পরিকল্পিত ইন্ধন বা সম্পৃক্ততা রয়েছে। ঘটনার সম্ভাব্য অবনতি রোধ করতে এবং সত্য উদঘাটনের জন্য এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করছি। একইসংগে সাম্প্রদায়িক অশুভ শক্তি যাতে কোন ফায়দা তুলতে না পারে সেজন্য সকল অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS