বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

শ্রীলঙ্কায় জ্বালানির দাম ৮৩৫ ভাগ বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২০৩ Time View

জ্বালানির মজুদ সাবধানে খরচ করতে দুই সপ্তাহের জন্য কঠোর নিয়ম চালু করেছে শ্রীলঙ্কা৷ এই সময়ে শুধু জরুরি পরিষেবার জন্য সীমিত পরিমানে জ্বালানি কেনা যাবে৷ জ্বালানির খরচ এড়াতে সব স্কুল বন্ধ থাকবে এই দুই সপ্তাহ৷

এক বিবৃতিতে শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র বান্দুলা গুণাবর্দনা বলেন, সোমবার মাঝরাত থেকে স্বাস্থ্য বিভাগের মতো জরুরি খাত ছাড়া অন্য কোনো খাতে জ্বালানি বিক্রি করা হবে না৷ ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটে পড়ায় সামান্য যেটুকু জ্বালানি রয়েছে তা সংরক্ষণ করার স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার৷

জ্বালানি সংকটের কারণে দুই কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে সম্ভব হলে সবাইকে আপাতত ঘর থেকে কাজ করতে বলেছে সরকার৷ পাশাপাশি দেশের সব স্কুল দু সপ্তাহের জন্য বন্ধ রাখারও ঘোষণা দেয়া হয়েছে৷

নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রীলঙ্কার অধিকাংশ নাগরিকই এখন বিপর্যস্ত৷ তার ওপর চলতি বছরের প্রথম চার মাসে জ্বালানি খাতে মোট ৬৫ বিলিয়ন রুপি (১৮৫ মিলিয়ন ডলার/১৭১ মিলিয়ন ইউরো)-র ক্ষতির কথা উল্লেখ করে বড় রকমের ভর্তুকি দিয়ে আসা জ্বালানির দাম শতকরা ৮৩৫ ভাগ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সিলোন ইলেক্ট্রিসিটি বোর্ড (সিইবি)৷

তবে রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থার এ প্রস্তাবের বিরোধিতা করে পাবলিক ইউটিলিটিজ কমিশন অব শ্রীলঙ্কার চেয়ারম্যান জনক রত্নায়েকে বলেছেন, এই হারে দাম বাড়ালে অধিকাংশ ভোক্তাই তা কিনতে পারবে না৷ তাই ভর্তুকি বাড়িয়ে জ্বালানির মূল্য সিইবি-র প্রস্তাবের অর্ধেকেরও কম বৃদ্ধি করার পরামর্শ দিয়েছেন তিনি৷

এদিকে নিয়ন্ত্রিত বিক্রয় এবং মূল্যবৃদ্ধির পাশাপাশি রাশিয়া থেকে জ্বালানি কিনেও সংকট নিরসনের চেষ্টা করছে শ্রীলঙ্কা সরকার৷ ইতিমধ্যে দুজন মন্ত্রীকে রাশিয়ায় পাঠানো হয়েছে৷ শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কাঞ্চনা বিজেসেকারা মনে করেন, রাশিয়া সরকার বা রাশিয়ার কোনো খামার থেকে তেল কেনা আমাদের (শ্রীলঙ্কা) জন্য বেশ সুবিধাজনক৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS