1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নতুন সিএমএসএমই ক্লাস্টারে অর্থায়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৮.৪৮ পিএম
  • ৩২৩ Time View

আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন উপলক্ষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সাভারের হেমায়েতপুরে ভাকুর্তার গহনা নির্মাতা উদ্যোক্তাদের প্রথম বারের মতো ব্যাংক ঋণের আওতায় এনেছে। সেই সঙ্গে তাদের হাতে চেক হস্তান্তরের মাধ্যমে নতুন ক্লাস্টারে অর্থায়নের সূচনা করেছে।

গতকাল (২৭ জুন) রাজধানীর এমটিবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এমটিবি’র পক্ষ থেকে উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক হস্তান্তর করেন গৌতম প্রসাদ দাস, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং মো. খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক-কর্পোরেট অ্যান্ড কমার্শিয়াল বিজনেস।

এ সময় এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান ভার্চুয়ালি সংযুক্ত হন এবং তিনি এই ক্লাস্টারের উদ্যোক্তাদের উন্নয়নে এমটিবির কর্মকান্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে সৈয়দ মাহবুব মোর্শেদ, হেড অব বিবিডি ২, আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট এবং সঞ্জীব কুমার দে, হেড অব এসএমই সহ এমটিবি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com