1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১১.১৪ এএম
  • ২৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক : মেঘনা নদীতে ডাকাতিকালে নৌপুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে চার ডাকাত আহত হয়েছে। সবুজ বেপারী নামে ডাকাতদলের এক সদস্যকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। ডাকাতরা এক ব্যবসায়ীর অর্ধকোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ গরু ব্যবসায়ীদের।

জানা যায়, গতকাল (২৭ জুন) সকালে মুন্সিগঞ্জের চিতলমারী এলাকা থেকে ট্রলারে ৫০-৬০ জন গরু ব্যবসায়ী শহরমালী গরু বাজারে যাওয়ার পথে চাঁদপুরের মতলব উত্তরের সীমান্তবর্তী মুন্সিগঞ্জের সদর থানাধীন বাংলাবাজার খাল সংলগ্ন মেঘনা নদীর মোহনায় এলে স্পিডবোট নিয়ে একদল নৌডাকাত তাদের আক্রমণ করে।

টহল দেয়ার সময় মোহনপুর নৌপুলিশের নজরে বিষয়টি এলে তারা সঙ্গে সঙ্গে ডাকাতদের ধাওয়া করে। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলিতে  চার ডাকাত আহত হয় বলে জানিয়েছে আহত ডাকাত সবুজ বেপারী (৩৪)। তাকে আটক করেছে পুলিশ। অন্যরা পালিয়ে গেছে। 

আহত অন্য তিনজন হলো – মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকার ইসমাইল (৩০) ও সলেমান (৪৫), খোরশেদ মাঝি (৩৪)। ডাকাতির শিকার মুন্সিগঞ্জের তাঁতিকান্দি গ্রামের গরু ব্যবসায়ী আয়নাল হক জানান, তারা ট্রলারে শহরমালী যাওয়ার পথে স্পিডবোট নিয়ে ১৪-১৫ জন নৌডাকাত আক্রমণ করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্ধকোটি টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। 

চিতলিয়া  গ্রামের  আরেক ব্যবসায়ী জুয়েল ফকির বলেন, আমার কাছ থেকে ডাকাতদল ৬৫ হাজার ৪৬৫ টাকা ও ১টি স্বর্ণের চেইন নিয়ে গেছে। তাঁতিকান্দি গ্রামের গরু ব্যবসায়ী শাহজাহান বলেন, আমার কাছ থেকে ডাকাতদল ১ লাখ ৬৬ হাজার ৪৯০ টাকা ও ১টি মোবাইল ফোন নিয়ে গেছে। সৈকত চর আব্দুল্লাপুর গ্রামের সৈকত বলেন, আমার কাছ থেকে ৭৪ হাজার টাকা নিয়ে গেছে। সবমিলিয়ে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতদল।

মোহনপুর নৌপুলিশের এসআই বাবুল বলেন, টহলরত অবস্থায় ডাকাতি দেখে ডাকাতদের ধরতে গেলে তারা আমাদের লক্ষ করে গুলি করে। আমরাও পাল্টা গুলি করি। এসময় এক ডাকাতকে আটক করি। বাকিরা স্পিডবোট নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় চর আব্দুল্লাপুর ফাঁড়ি থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। গ্রেফতারকৃত সবুজকে চর আব্দুল্লাপুর ফাঁড়ি থানায় প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com