1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

রওশন এরশাদ ৮ মাস পর দেশে ফিরলেন

  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২, ৪.৩৪ পিএম
  • ৩০৭ Time View

প্রায় আট মাস ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

সোমবার (২৭ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ।

তিনি বলেন, রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে রওয়ানা করেছেন। ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড চলে যাবেন।

রওশন এরশাদকে অভ্যর্থনা জানাতে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ব্যাংকক যান রওশন এরশাদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com