মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পদে থেকে সংসদ নির্বাচন করতে পারবেন না: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ২০২ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন করলো বাংলাদেশ ব্যাংকবাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক-কোম্পানীর কর্মকর্তা/কর্মচারীগণের জন্য উৎসাহ বোনাস প্রদান প্রসঙ্গে “জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি” দেশে শান্তি-শৃঙ্খলা নেই: মোমিন মেহেদী কালিয়ায় ”আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণঢ্য র্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার ও লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বকেয়া ফি–চার্জে প্রার্থীতা বাতিল হবে না, জানালো বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন

বাংলাদেশি হজযাত্রী সৌদিতে ভিক্ষা করতে গিয়ে আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৫৯ Time View

সৌদি আরবের মদিনায় ভিক্ষা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন এক বাংলাদেশি হজযাত্রী। পরে বাংলাদেশ হজ মিশনের লোকজন মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান।

এর পরিপ্রেক্ষিতে যে এজেন্সির মাধ্যমে ওই ব্যক্তি হজে গিয়েছেন সেই এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার।

সৌদি আরবে গিয়ে ভিক্ষা করা ওই হজযাত্রীর নাম মতিয়ার রহমান। তার বাড়ি মেহেরপুরের গাংনীতে। তিনি রাজধানীর ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের মাধ্যমে এবার হজে গেছেন।

শনিবার ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের মালিক মো. আল মামুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

নোটিশে বলা হয়, আপনার এজেন্সির একজন হজযাত্রী (মো. মতিয়ার রহমান) গত ২২ জুন আনুমানিক ৫টায় মদিনা শরিফে ভিক্ষা করতে গিয়ে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন। এ ঘটনা জানার পর বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

‘আপনার এজেন্সির মাধ্যমে পাঠানো ওই হাজযাত্রী ব্যাগ ছিনতাই হওয়ার নাটক করে ভিক্ষাবৃত্তির কারণে গ্রেফতার হওয়ায় মদিনা তথা সৌদিতে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। আপনার এজেন্সির এরূপ কার্যক্রমের কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা ব্যাহত হয়েছে এবং সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে যা ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এর পরিপন্থি।’

নোটিশে আরও বলা হয়, আপনার পাঠানো হজযাত্রীকে গাইড করার মতো কোনো মোনাজ্জেম ছিল না এবং হজযাত্রীর বসবাসের বাড়ি/হোটেলও ছিল না বলে জানা যায়। এটি হজযাত্রী প্রেরণের শর্তের সম্পূর্ণ পরিপন্থি। তাই হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী এজেন্সির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই জবাব তিনদিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৫ হাজার ৮৮৫ জন। সর্বশেষ শনিবার পর্যন্ত ১০৮টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৩৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS