1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Title :
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় আব্দুল্লাহ আলিমের স্বর্ণপদক ও পরিবেশ পুরস্কার কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার-১ কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা নিয়ে নীরবতা ভাঙলেন আসিফ আকবর চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ২৫ বছরের মাইলফলক পেরিয়ে পর্দা নামছে সেমস-গ্লোবালের টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬-এর দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ১ম স্থানে এফএসআইবিএল

  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২, ৪.১০ পিএম
  • ৭৫০ Time View

ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৩৪টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বিল সংগ্রহ করে ২০২০-২১ অর্থ-বছরে ১ম স্থান অধিকার করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.।

ঢাকা ওয়াসার বিল সংগ্রহে এটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরপর ৩য় বারের মতো ১ম স্থান অর্জন। এ উপলক্ষে রবিবার ( জানুয়ারি ০৯) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ঢাকা ওয়াসা বিল কালেকশন এ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, এম.পি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর নিকট পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন। এ সময় বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান। উল্লেখ্য যে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যেকোন শাখা-উপশাখায় ও মোবাইল এ্যাপস ‘এফএসআইবিএল ক্লাউড’- এর মাধ্যমে ঢাকা ওয়াসার বিল জমা দেয়া যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com