1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বরিশালে শাখা স্থানান্তর শাহ্জালাল ইসলামী ব্যাংকের

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ৫.০৩ পিএম
  • ২১১ Time View

উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ-এর বরিশাল শাখা রোববার (২৬ জুন) থেকে নতুন ঠিকানায় (ইউনূস প্লাজা, ৪৪৪ কে. বি. হেমায়েত উদ্দিন রোড, বরিশাল সদর, বরিশাল) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তরিত শাখাটি উদ্বোধন করেন। গ্রাহকদের অধিকতর সেবা প্রদান এবং চাহিদার প্রেক্ষিতে সুপরিসর স্পেসে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আজিজুল হক আক্কাস, গ্রাহক মফিজুল ইসলাম, শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা, ব্যাংকের বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুজাহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের আমতলী শাখার ব্যবস্থাপক মো. মুজিবুর রহমানসহ শাখার গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন শাখার কার্যক্রম শুরু উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে কুরআন খতম, দরুদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম বলেন, আমরা গ্রাহকদের চাহিদা ও তাদের সুবিধার্থে এই শাখাটিকে সুপরিসর জায়গায় স্থানান্তর করেছি। রোববার থেকে ১১ বছর পূর্বে এই এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। শুরু থেকেই বরিশাল শাখাটি অত্র এলাকার কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো খাতে সাধ্যমত অবদান রেখে আসছে। আমরা এই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সার্বিক সহযোগিতায় অত্র এলাকার সার্বিক উন্নয়নে আমরা আরও অধিক অবদান রাখতে পারব বলে আমরা আশা পোষণ করছি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের জন্য সর্বত্র শাহ্জালাল ইসলামী ব্যাংকের অধিক সুনাম রয়েছে। অত্র এলাকার ক্ষুদ্র ও মাঝারী শিল্পের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক অধিক বিনিয়োগে আগ্রহী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com