1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ব্র্যাক ব্যাংকের গ্রাহক সভা রাজশাহীতে অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ১০.৪৭ এএম
  • ৩৩৯ Time View

ব্র্যাক ব্যাংক রাজশাহীতে একটি গ্রাহক সভার আয়োজন করেছে। গত ৬ জুন রাজশাহীতে ব্র্যাক লার্নিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার অনেক গ্রাহক উপস্থিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায় এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মো. শাহীন ইকবাল।

এছাড়া ব্র্যাক ব্যাংকের শাখা প্রধান শেখ মোহাম্মদ আশফাকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন রিজিওনাল হেড – ঢাকা সেন্ট্রাল ও রাজশাহী রিজিওন এ.কে.এম. তারেক, রাজশাহী’র এরিয়া হেড ও ব্রাঞ্চ ম্যানেজার মো. দুলাল মিয়া এবং বগুড়া’র এরিয়া হেড ও ব্রাঞ্চ ম্যানেজার মো. আজগর হোসেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন ইকবাল  বলেন, ‌‌‌‌ ব্র্যাক ব্যাংকে আমরা সবসময় আমাদের গ্রাহকদের সুবিধার্থে নতুন নতুন উদ্ভাবনী প্রোডাক্ট চালু করার চেষ্টা করি। একটি গ্রাহক কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন নতুন সেবা চালু করা অব্যাহত রাখবে।

তিনি বলেন, এই ইন্টারেক্টিভ সেশন আমাদের গ্রাহকদের ক্রমাগত পরিবর্তনশীল ব্যাংকিং চাহিদা বুঝতে এবং সেই অনুযায়ী আমাদের প্রোডাক্টের অফারগুলিকে ডিজাইন করতে সহায়তা করবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com