1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ট্রাফিক নির্দেশনা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে

  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২, ১০.৩০ এএম
  • ১৪৬ Time View

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জ ও মাদারীপুর এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে পুলিশ। অতিথিদের গাড়ি চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ট্রাফিক নির্দেশনা সবাইকে মেনে চলার অনুরোধ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বিশেষ এই ট্রাফিক নির্দেশনা ঘোষণা করে বাংলাদেশ পুলিশ। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন। এ উপলক্ষে বাংলাদেশ পুলিশের ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

মাওয়ায় সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথিদের ঢাকা থেকে মাওয়াগামী রুট:

১. ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকা থেকে আগত আমন্ত্রিত অতিথিদের গমনাগমন রুট: ঢাকা মেডিক্যাল কলেজ সংলগ্ন চাঁনখারপুল (নিমতলী) মেয়র হানিফ ফ্লাইওভারে প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের

বামলেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।

২. জিরো পয়েন্ট (বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান) থেকে আমন্ত্রিত অতিথিদের গমনাগমন রুট: জিরো পয়েন্ট-গুলিস্তান আহাদ পুলিশবক্স সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বামলেন- ধোলাইপাড়-টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।

৩. মতিঝিল শাপলা চত্বর ও ইত্তেফাক থেকে আমন্ত্রিত অতিথিদের গমনাগমন রুট: মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক ক্রসিং-হাটখোলা মোড় সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের

বাম লেন-ধোলাইপাড়-টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।

৪. কমলাপুর, টিটিপাড়া থেকে আমন্ত্রিত অতিথিদের গমনাগমন রুট: কমলাপুর, টিটিপাড়া ক্রসিং- গোলাপবাগ মোড় ইনগেট সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বামলেন- ধোলাইপাড়-টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।

(অনুষ্ঠানস্থলে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানোর উদ্দেশ্যে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ঢাকা মহানগরী হতে যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো)।

মাদারীপুরের শিবচরে (কাঠালবাড়ী) অনুষ্ঠেয় জনসমাবেশে অংশগ্রহণকারী অতিথিদের গমনাগমন নির্দেশনা

রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট জেলা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলা সড়কের যানবাহন গমনাগমনের জন্য লালনশাহ সেতু অথবা যমুনা সেতু ব্যবহার করবেন।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান জেলা সড়কের যানবাহন গমনাগমনের জন্য চাঁদপুর-শরীয়তপুর ফেরীঘাট ব্যবহার করবেন।

ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলা হতে আগত যানবাহন ঢাকা মহানগরীতে প্রবেশের পরিবর্তে কালিয়াকৈর-নবীনগর-পাটুরিয়া হয়ে গমনাগমন করবেন।

মুন্সীগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য গমনাগমন নির্দেশনা

লাল স্টিকারযুক্ত অতিথিদের গাড়ি ড্রপিং পয়েন্টে গমনের পূর্বে বামের লেন ব্যবহার করবেন এবং গাড়ি পার্কিংয়ের জন্য পদ্মা সেতু (উত্তর) থানার পূর্বে অবস্থিত রেল ব্রিজের নিচে মাঠে গমন করবেন।

নীল স্টিকারযুক্ত অতিথিদের গাড়ি ড্রপিং পয়েন্টে প্রবেশের পূর্বে মাঝের লেন ব্যবহার করবেন এবং গাড়ি পার্কিং এর জন্য চন্দ্রের বাড়ি চৌরাস্তা সংলগ্ন ওয়ারি স্কুলের মাঠে গমন করবেন।

সবুজ স্টিকারযুক্ত অতিথিদের গাড়ি ড্রপিং পয়েন্টে গমনের পূর্বে ডানের লেন ব্যবহার করবেন এবং গাড়ি পার্কিংয়ের জন্য মাওয়া-শিমুলিয়া ফেরিঘাটে গমন করবেন।

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে জেলা থেকে মাদারীপুরের শিবচরে (কাঠালবাড়ী) অনুষ্ঠেয় জনসমাবেশে অংশগ্রহণকারী অতিথিদের জন্য নির্দেশনা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড ব্যবহার করে ছনবাড়ি হতে বামের রোড ব্যবহার করে সিরাজদিখানগামী রোডে গমন করবেন।

সিরাজদিখানগামী রোডের কুসুমপুর বাজার হতে ডানে প্রবেশ করে নওপাড়া হয়ে লৌহজং থানার সামনে দিয়ে শিমুলিয়া মোড় ও মাওয়া চৌরাস্তা হয়ে পুরান মাওয়া ফেরিঘাটে গমন করবেন।

মাদারীপুরের শিবচরে (কাঠালবাড়ী) অনুষ্ঠিত জনসমাবেশে অংশগ্রহণকারী সম্মানিত অতিথিদেরকে সকাল ৮টার আগেই পুরান মাওয়া ফেরিঘাটে প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো। সকাল সাড়ে ৯টা পর্যন্ত লঞ্চে চলাচল করতে পারবেন।

এদিকে শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৪ জুন সকাল ৬টা থেকে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে কাভার্ড ভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এজন্য, ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সীগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ড ভ্যান এবং ট্রাককে ২৪ জুন সকাল ৬টা হতে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরিতে চলাচলের জন্য অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com