বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
১০ জনকে উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের প্রথম রমজান থেকে বদলাচ্ছে মেট্রোরেল চলাচলের সময় ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শপথের পরই জেলাজুড়ে উৎসবের আমেজ সালাফিকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও রাষ্ট্র ধ্বংস না করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আল্লামা ইমাম হায়াতের আহবান শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, সার ও কীটনাশক বিতরন ভারোত্তোলন প্রদর্শনী ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা রয়েল এনফিল্ড বাংলাদেশে এক বছর পূর্তি উদ্‌যাপন করলো নতুন Classic 350 ও Meteor 350-এর লাইন-আপ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আওয়ামী লীগের শ্রদ্ধান নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৩৪ Time View

বরিশাল এস এল টি তুহিন: ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দেয় জেলা আওয়ামী লীগ। সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে ফুলের শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ। পরে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে নগর পরিষদ ফুলের শ্রদ্ধা নিবেদন করে। এরপর যথাক্রমে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে। এর আগে সকাল ৬টায় দলীয় কার্যালয়ের সামনে সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। এদিকে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে পুলিশ মোতায়েন ছিল সেখানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS