1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Title :
২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫

বাজেট বৈশ্বিক পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী: ভূমিমন্ত্রী

  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২, ৬.২০ পিএম
  • ২৫২ Time View

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী, বাস্তবায়নযোগ্য এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই বাজেট উন্নয়ন ও জনবান্ধব বলেই অন্য সরকারের বাজেটের মতো এর গঠনমূলক তেমন সমালোচনা নাই। যে সমালোচনা হচ্ছে তা শুধুমাত্র সমালোচনার জন্যই সমালোচনা।

মঙ্গলবার (২১ জুন) রাতে জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, গত ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার এই বাজেট প্রস্তাব পেশ করেন। এছাড়া, গত ১৩ জুন সংসদে চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট পাস করা হয়।

সাইফুজ্জামান চৌধুরী বাজেটকে সুন্দর, গ্রহণযোগ্য ও বাস্তবমুখী বাজেট হিসেবে উল্লেখ করে এ সময় আরও বলেন, বর্তমানে যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, সেটা বাংলাদেশে সৃষ্ট নয়। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারাবিশ্বকে নাড়িয়ে দিয়েছে। জ্বালানিসহ সব পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে। উন্নত দেশগুলোতেও ডবল ডিজিটে চলে গিয়েছে মূল্যস্ফীতি। কিন্তু এখনও সেই তুলনায় মূল্যস্ফীতি পরিস্থিতির বিবেচনায় আমরা বেশ ভাল অবস্থানে রয়েছি।

বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে বলে বিরোধীদলীয় সংসদ সদস্যবৃন্দের দেয়া বক্তব্যের জবাবে চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী অঞ্চল) থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশে কিছু মানুষ আছেন যারা দেশের ভাল দেখতে পারেন না, দেশ শ্রীলংকা হয়ে যাবে সেই স্বপ্ন দেখেন। বাস্তবে তাদের কোনও দেশপ্রেম নেই, তারা দেশের ভালো চান না। বস্তুত, শ্রীলংকার পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি এক নয়। শ্রীলংকার অর্থনীতির একটা বড় অংশ পর্যটন শিল্পের আয়ের উপর নির্ভরশীল। করোনা মহামারী এবং সন্ত্রাসী বোমা হামলার কারণে দেশটির পর্যটন শিল্পে মারাত্মক বিরূপ প্রভাব পড়ায় আয় প্রায় বন্ধ হয়ে যায়। এর মধ্যে আবার দেশটির কৃষি উৎপাদনও অনেক কমে যায়। সেইসাথে অন্যান্য অনুষঙ্গ যোগ হয়ে শ্রীলংকার আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভূমিমন্ত্রী আরও যোগ করে বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যাবে এই দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৩ বছরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। পাশাপাশি বৈশ্বিক মহামারি করোনার সময়েও অর্থনীতির চাকা সচল রেখে বাস্তব পদক্ষেপ নেয়ার ফলে বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ তার রফতানি আয়ের ধারাবাহিকতাও বজায় রাখতে সক্ষম হয়েছে। এছাড়া রেমিট্যান্স প্রবাহেও তেমন প্রভাব পড়েনি। এ প্রবাহ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তাছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভও এখন পর্যন্ত নিরাপদ অবস্থানে রয়েছে। ফলে শ্রীলংকার মতো পরিস্থিতিতে বাংলাদেশের পড়ার আশঙ্কা নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com