1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

প্রধানমন্ত্রী: জনশুমারিতে দেওয়া তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে

  • আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২, ২.১৭ পিএম
  • ৩৩৬ Time View

জনশুমারিতে দেওয়া তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ উপলক্ষে নাগরিকদের কাছে পাঠানো ভয়েস মেসেজে এ নিশ্চয়তা দেন তিনি।

ভয়েস মেসেজে প্রধানমন্ত্রী বলেন, আমি শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। ১৫ জুন হতে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা হচ্ছে। শুমারির কাজে নিয়োজিত কর্মীকে সঠিক তথ্য দিয়ে স্থানীয় ও জাতীয় উন্নয়নে অংশ নিন। আপনার দেওয়া সব তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, আপনি নিজে তথ্য দিন, অপরকে তথ্য দিতে উৎসাহিত করুন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে গর্বিত অংশীদার হোন।

১০ বছর পর পর দেশে আদমশুমারি ও গৃহগণনা হয়ে থাকে। কিন্তু করোনা মহামারির কারণে গত বছর এ শুমারি হয়নি। এক বছর পিছিয়ে ২০২২ সালের ১৫ জুন থেকে শুরু হয় এর কার্যক্রম। এবার এর নাম দেওয়া হয়েছে জনশুমারি ও গৃহগণনা। এবার পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com