1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

আলোচনা সভা ও দোয়া মাহফিল আইসিএসবির

  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২, ১.১৪ পিএম
  • ১৬৭ Time View

‘চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ প্রণয়নের ১২ তম বার্ষিকী’-ভারচুয়ালি উদযাপন করেছে ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। বৃহস্পতিবার (১৬ জুন) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আইসিএসবির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএসবির কাউন্সিল সদস্য মোঃ জাহাঙ্গীর আলম মানিক এফসিএস। তিনি তার বক্তব্যে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস এবং তার সাথে সংশ্লিষ্ট সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান, যারা কিনা চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ পাস করানোর জন্য নিরলসভাবে কাজ করেছিলেন। তিনি প্রতিষ্ঠাতা সদস্য, ২০০৯-২০১০ সালের কাউন্সিল সদস্য এবং যারা আইনটি পাস করার জন্য আন্তরিকভাবে কাজ করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনায় উপস্থিত ছিলেন সেলিম আহমেদ এফসিএস, ট্রেজারার, এম নাসিমুল হাই এফসিএস, কাউন্সিল সদস্য, মোঃ শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য, মোঃ শফিকুল আলম এফসিএস, কাউন্সিল সদস্য, এন.জি. চক্রবর্তী এফসিএস, প্রাক্তন কাউন্সিল সদস্য এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, প্রাক্তন কাউন্সিল সদস্য, এস আব্দুর রশিদ এফসিএস, প্রাক্তন কাউন্সিল সদস্য এবং আইসিএসবির ফেলো ও এসোসিয়েট সদস্যবৃন্দ। এ সময় ইন্সটিটিউট এর ফেলো এবং এসোসিয়েট সদস্যদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

ইনস্টিটিউটের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস তার বক্তব্যে এই মহান অনুষ্ঠানে তার অনুভূতির কথা জানান। তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান, যাদের সহায়তায় সংসদে চার্টার্ড সেক্রেটারি অ্যাক্ট, ২০১০ পাস হয়েছে। তিনি আইসিএসবির অনোরারি ফেলো মেম্বারদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করেন যারা আইনটি পাস করার জন্য ইতিবাচকভাবে কাজ করেছিলেন এবং তৎকালীন বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুক খান এমপির অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।

তিনি স্মরণ করেন যে, কাউন্সিলের সকল সদস্য আইনটি পাস করার জন্য আন্তরিকভাবে সমর্থন করেছিলেন। তিনি জোর দিয়ে বলেন যে, চার্টার্ড সেক্রেটারিদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করার এটাই উপযুক্ত সময়।

ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ এফসিএস এর সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়। তিনি মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএসকে ইনস্টিটিউটের জন্য প্রশংসনীয় কাজ করার জন্য অভিনন্দন জানান। তিনি চার্টার্ড সেক্রেটারিজ অ্যাক্ট, ২০১০ পাশ করার ক্ষেত্রে কাউন্সিল সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও কষ্টের কথা স্মরণ করেন। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ধারাবাহিক অনুপ্রেরণা ও সহায়তার পর চার্টার্ড সেক্রেটারিজ অ্যাক্ট, ২০১০ প্রণয়নের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, সদস্যরা প্রতিষ্ঠানটিকে পেশাগত দক্ষতা বিকাশ এবং কর্পোরেট গভর্নেন্সের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করতে আরও উদ্যোগী হবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com