1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স আলমডাঙ্গায় প্রত্যাশার উদ্যোগে নতুন ঘর পেলেন ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল, টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায় বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা জোরদারে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের সমঝোতা স্মারক স্বাক্ষর ট্রাস্ট ব্যাংক পিএলসি’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তা উৎসব সিলেট ২০২৬’ টাঙ্গাইল জেলা পরিষদের পূজামণ্ডপে আর্থিক উপহার

পদত্যাগ আইডিআরএ চেয়ারম্যান মোশাররফ হোসেনের

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ২.০৩ পিএম
  • ৩০৬ Time View

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার (১৫ জুন) তিনি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আইডিআরএ চেয়ারমানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার বিরুদ্ধে ৪০ কোটি ৮১ লাখ টাকার দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে বলে সম্প্রতি আদালতে জমা দেওয়া এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

এছাড়া দুর্নীতি দমন কমিশনেও (দুদক) এই রিপোর্ট জমা দিয়েছে সংস্থাটি। এর পরিপ্রেক্ষিতে গত ১ জুন দুদক থেকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আইডিআরএ চেয়ারম্যানের কাছে সম্পদের হিসাব চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাকে দুদকের কাছে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে।

আইডিআরএ চেয়ারম্যান ড. মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ রয়েছে। তবে সব কিছু ছাপিয়ে গেছে তার অবৈধ শেয়ার ব্যবসা সংক্রান্ত অভিযোগ। একদিকে তিনি কাগুজে প্রতিষ্ঠানের নামে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোটা সুবিধা নিয়ে শেয়ার কিনেন; অন্যদিকে তিনি বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হয়েও বিভিন্ন বীমা কোম্পানির শেয়ার কিনেছেন। এমন কিছু কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ ছিল, যেগুলোর দাম অস্বাভাবিক হারে বেড়েছিল এবং এই দর বৃদ্ধির পেছনে কারসাজি বেড়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা।

আইডিআরের চেয়ারম্যান মোশাররফ  হোসেনের অবৈধ শেয়ার ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া বিএফআইইউর তথ্যে এসব প্রতিবেদনের সত্যতা মিলেছে।

জানা গেছে, আবু সালেহ মোহাম্মদ আমিন মেহেদী নামের একজন বিনিয়োগকারী ড. মোশাররফের অবৈধ শেয়ার ব্যবসা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে একটি মামলা করলে আদালত বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে অর্থ মন্ত্রণালয় এবং বিএফআইইউকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে বিএফআইইউ দীর্ঘ তদন্ত শেষে এই প্রতিবেদন দেয়।

প্রতিবেদন অনুসারে, মোশাররফ হোসেনের নিজের ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫টি ব্যাংকে ৩০টি অ্যাকাউন্ট পরিচালনার তথ্য পেয়েছে বিআইএফইউ। এরমধ্যে ২০১৭ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ১৮টি অ্যাকাউন্টে এই টাকা জমা হয়েছে।এক্ষেত্রে আয় ও ব্যয়ের সঙ্গে সঙ্গতি নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com