1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

‘ইসি একটি সুন্দর সূচনা করতে চায় কুসিক নির্বাচনের মাধ্যমে ’

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ১১.১৫ এএম
  • ১৭১ Time View

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, `কুমিল্লা সিটি করপোরশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কুমিল্লার নির্বাচনের মধ্যে দিয়ে কমিশন একটি সুন্দর সূচনা করতে চায়।’

রোববার (২৯ মে) সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুসিক নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ নেই। এরকম কিছু প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল করা হবে। সহিংসতা হলে নির্বাচন বাতিল করার মতো সিদ্ধান্ত নেবে কমিশন। ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করতে চাইলে কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এর দায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেই নিতে হবে।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কুমিল্লা সিটি করপোরশনে আনন্দময় একটি পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সবার সহযোগিতা চাই। আচরণ বিধিমালা সবাইকে মেনে চলতে হবে। প্রয়োজনে কমিশন কঠোর অবস্থানে যাবে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।’ 

সভায় মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ ও আবেদন তুলে ধরেন।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নাবী চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার ও কুমিল্লা পুলিশ সুপার মো. ফারুক আহাম্মদ।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com