1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সায়হাম কটন মিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল সপ্তাহের প্রথম কার্যদিবসে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সাংবাদিক শেখ আনোয়ারকে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসছে আম; আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা, নিয়ম না মানলে জরিমানার হুঁশিয়ারি জেলা প্রশাসকের টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

রণক্ষেত্র দিল্লি,রাহুল গান্ধীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ১০.৪২ এএম
  • ১৩৬ Time View

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অফিসাররা দুই দফায় প্রায় ১০ ঘণ্টা জেরা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। সোনিয়া গান্ধীকেও ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে সোনিয়া হাসপাতালে ভর্তি। ফলে সোমবার রাহুল একাই যান ইডি-র দপ্তরে। তার সঙ্গে কার্যত মিছিল করে ইডি-র দপ্তর পর্যন্ত যাওয়ার চেষ্টা করেন কংগ্রেসের নেতারা। পুলিশের সঙ্গে তাদের কার্যত হাতাহাতি হয়। সোমবারের পর মঙ্গলবারও দিল্লির রাজপথে ফের সেই একই দৃশ্য দেখা গেল। এদিন ফের কংগ্রেসের প্রায় সমস্ত ছোট-বড় নেতাকে আটক করেছে পুলিশ।

রাহুল এবং সোনিয়ার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে। অভিযোগকারীর দাবি, ন্যাশনাল হেরাল্ড থেকে একটি সংস্থার মাধ্যমে নিয়মিত অর্থ পাচার করেছে গান্ধী পরিবার। মামলাটি ইডি গ্রহণ করার পর এই প্রথম রাহুলকে জেরা করল ইডি।

এদিকে রাহুল যখন ইডি-র দপ্তরে পৌঁছান, পি চিদাম্বরম থেকে অধীররঞ্জন চৌধুরী সকলেই তখন রাস্তায়। গোটা দেশজুড়ে কংগ্রেস হরতালের ডাক দিয়েছিল। পুলিশের সঙ্গে চিদাম্বরমের মতো বরিষ্ঠ নেতাদেরও রীতিমতো হাতাহাতি হয়। চিদাম্বরমের অভিযোগ, পুলিশের আঘাতে তার পাঁজরের হাড়ে চির ধরেছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন কংগ্রেস নেতা। কংগ্রেসকর্মীদের সঙ্গেও পুলিশের রীতিমতো হাতাহাতি হয়।

রাহুল গান্ধীকে সোমবার দুই দফায় জেরা করে ইডি। প্রথম দফার পর আশি মিনিটের বিরতি মিলেছিল। সে সময় হাসপাতালে গিয়ে সোনিয়াকে দেখে আসেন তিনি। এরপর রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার রাতেই ইডি জানিয়ে দেয়, রাহুলকে জেরা করে তারা সন্তুষ্ট নয়। তাই মঙ্গলবার ফের তাকে হাজিরা দিতে হবে। মঙ্গলবার সকালে প্রথমে কংগ্রেস অফিসে গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন রাহুল। ততক্ষণে দিল্লির কংগ্রেস অফিসের সামনে ১৪৪ ধারা জারি করে দিয়েছে পুলিশ। তা উপেক্ষা করেই শয়ে শয়ে কংগ্রেসকর্মী বিক্ষোভ দেখাতে থাকেন। কংগ্রেস অফিসে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢড়াও। কংগ্রেস অফিস থেকে রাহুল ইডি-র দপ্তরে রওনা হওয়ার পরেই প্রথম সারির সমস্ত নেতা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে তারা শান্তিপূর্ণ ধরনার পথ বেছে নিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ফের তাদের আটক করে বাসে তুলে নেয়।

এদিকে রাহুল গান্ধীকে জেরা করা নিয়ে কংগ্রেসের বিক্ষোভকে বিজেপি ‘নাটক’ বলে অভিহিত করেছে। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি একাজ করছে। সূত্র: ডিডাব্লিউ, পিটিআই

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com