1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

জ্বালানি ঘাটতি মোকাবিলা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে শ্রীলঙ্কায় সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটি ৩ দিন

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৯.৪১ পিএম
  • ১২৬ Time View

জ্বালানি ঘাটতি মোকাবিলা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করতে সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটি তিন দিনের অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা সরকার। মঙ্গলবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

গত কয়েক মাস ধরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করতে হচ্ছে শ্রীলঙ্কা। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমেছে রেকর্ড পরিমাণ। 

শ্রীলঙ্কায় সরকারি খাতে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১০ লাখ। দেশটিতে শনি ও রোববার দুদিন সাপ্তাহিক সরকারি ছুটি। সোমবার মন্ত্রিসভায় আগামী তিন মাসের জন্য শুক্রবারও ছুটির অনুমোদনের প্রস্তাব উত্থাপন করা হয়। জ্বালানি সঙ্কটের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সমস্যা লাঘব এবং তাদের কৃষিকাজে উৎসাহিত করতেই আরেকদিন ছুটি বাড়ানোর এই প্রস্তাব দেওয়া হয়।

সরকারী তথ্য অফিস এক বিবৃতিতে বলেছে, ‘প্রত্যাশিত খাদ্য ঘাটতির সমাধান হিসাবে তাদের বাড়ির উঠানে বা অন্য কোথাও কৃষিকাজে নিয়োজিত হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের এক কার্যদিবসের ছুটি দেওয়া উপযুক্ত বলে মনে হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com