1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স আলমডাঙ্গায় প্রত্যাশার উদ্যোগে নতুন ঘর পেলেন ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল, টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায় বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা জোরদারে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের সমঝোতা স্মারক স্বাক্ষর ট্রাস্ট ব্যাংক পিএলসি’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তা উৎসব সিলেট ২০২৬’ টাঙ্গাইল জেলা পরিষদের পূজামণ্ডপে আর্থিক উপহার আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

হাবিপ্রবিতে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ – শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৯.২৫ পিএম
  • ২০১ Time View

প্রতিনিধি দিনাজপুর নাজমুল ইসলাম (মিলন) : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষকদের জন্য “আধুনিক পদ্ধতিতে সবজি চাষ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে আজ সকাল ১০ টায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও কৃষি অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. রওশন আরা, সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশিদ, সঞ্চালনা করেন আইআরটি’র সহকারী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, ধান, গম ও ভুট্টার পাশাপাশি উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়। একই জমিতে বছরে বেশ কয়েকবার সবজি উৎপাদন করা যায়, যা লাভজনিক। তবে এই সবজি হতে হবে বিষমুক্ত ও নিরাপদ। এক্ষেত্রে আজকের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, এই প্রশিক্ষণ কর্মশালা এখানেই শেষ নয়, এরপর আপনাদের যেকোন সমস্যায় হাবিপ্রবিকে সবসময় পাশে পাবেন এবং ভবিষ্যতে আরও দীর্ঘ সময় (৩/৪ দিন ব্যাপী) নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের কথা জানান।
এ ধরণের গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজনের জন্য তিনি আইআরটি কে এবং কর্মশালায় অংশগ্রহণের জন্য উপস্থিত ৪০ জন কৃষককে কৃষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com