1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Title :
Bookmakers non AAMS: guida all’app e all’esperienza mobile নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বাংলা ভাষা জাতিসংঘের কার্যক্রমে যুক্ত হচ্ছে

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬.০৭ পিএম
  • ১৩৫ Time View

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সংস্থাটির সব ধরনের কার্যক্রমে বহুভাষা ব্যবহারের একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবনা অনুযায়ী, এখন থেকে সংস্থাটির সব ধরনের কার্যক্রমের তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ভাষার পাশাপাশি বাংলাতেও পাওয়া যাবে।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে বহু ভাষার প্রচলনের ওপর ভারতের উপস্থাপিত ওই প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবনায় জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ বিভাগকে সংস্থাটির যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলা, হিন্দি এবং উর্দু ভাষাকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক ভাষা হিসেবে যুক্ত করা হয়েছে। এসব ভাষা ছাড়াও পর্তুগিজ, কিসওয়াহিলি ভাষাতেও জাতিসংঘের যাবতীয় কার্যক্রমের তথ্য পাওয়া যাবে।

জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা রয়েছে ছয়টি। এসব ভাষা হলো— ইংরেজি, রুশ, স্প্যানিশ, ম্যান্ডারিন, আরবি এবং ফরাসি। হিন্দি, বাংলা এবং উর্দুকে সেই তালিকায় সংযোজন জাতিসংঘের তথ্য প্রচারের মাধ্যম হিসেবে ভাষার ব্যবহারকে সহায়ক ও প্রাতিষ্ঠানিক করে তুলবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি।

বহুভাষা প্রচলনের এই প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষেদের অধিবেশনে ভারতের সঙ্গে উপস্থাপন করেছে অ্যান্ডোরা এবং কলম্বিয়া।

সংস্থাটির কার্যক্রমে বহু ভাষার প্রচলনের ওপর গুরুত্ব দেওয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন টি এস তিরুমূর্তি।

তিনি বলেছেন, জাতিসংঘের গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে হিন্দি, বাংলা এবং উর্দু ভাষাকে প্রথমবার উল্লেখ করায় স্বাগত জানায় ভারত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com