1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স আলমডাঙ্গায় প্রত্যাশার উদ্যোগে নতুন ঘর পেলেন ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল, টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায় বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা জোরদারে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের সমঝোতা স্মারক স্বাক্ষর ট্রাস্ট ব্যাংক পিএলসি’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তা উৎসব সিলেট ২০২৬’ টাঙ্গাইল জেলা পরিষদের পূজামণ্ডপে আর্থিক উপহার আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

দিনাজপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২, ৭.১৮ পিএম
  • ১৭২ Time View

দিনাজপুর প্রতিনিধি নাজমুল ইসলাম (মিলন) : দিনাজপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত সদর উপজেলা পরিষদের হলরুমে ১৩ জুন সোমবার ৫০জন প্রশিক্ষণার্থীদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা লোকমান হাকিম। এ ছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, প্রধানমন্ত্রী ১০ টি উদ্ভাবনী উদ্যোগ গ্রহন করেছে। ইতিমধ্যে উদ্যোগগুলো বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগগুলো দেশকে বদলে দিয়েছে। এসব উদ্যোগকে আরও শাণিত করতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ সহায়ক ভুমিকা পালন করেছে। তাই সকলের সহযোগিতায় কামনা করছি। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগগুলো হলো- নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসুচী ও সবার জন্য বিদ্যুৎ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com