1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

ঝালকাঠিতে হাত-পা বাঁধা বস্তায় ভরা এক যুবকের উদ্ধার

  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২, ৭.০৩ পিএম
  • ১১৪ Time View

বরিশাল প্রতিনিধি: ঝালকাঠি শহরে নরসুন্দর পেশায় কর্মকরত পঙ্কজ শীল (৩২)নামের  যুবকের লাশ বস্তায় মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় খালের পানিতে ভাসমানভাবে  উদ্ধার করেছে পুলিশ। রবিবার(১২ জুন) সন্ধ্যায় নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরন খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধারের পরেও মৃত ব্যক্তির কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। রাত ৮টার দিকে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।পঙ্কজ শীল ঝালকাঠি শহরের রোনলস রোডে স্বপ্নঘুড়ি নামে একটি এসি সেলুনে শেয়ারে ব্যবসা করতো বলে জানান পুলিশ। 

স্বপ্নঘুড়ি সেলুনের সাথে জড়িত ব্যক্তিরা জানিয়েছে,সাধারনত সেলুনের কার্যক্রম পঙ্কজ শীল পরিচালনা করলেও রবিবার সে দোকানে আসেনি। সকাল পেরিয়ে গেলেও পঙ্কজের খোজে একাধিক বার তার মোবাইল ফোনে কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়। পরে তার খোজে বাড়ীতে ফোন করলে পরিবারের সদস্যরা জানায় খুব সকালে অজ্ঞাত একটা ফোন কল পেয়ে পঙ্কজ বাড়ী থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে বাড়ীর লোকজন ও সেলুনের মালিকসহ অন্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ হেফাজতে তার লাশ শনাক্ত করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা যায় পঙ্কজ শীলকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। হত্যার কারন সম্পর্কে কোন ধারনা করতে পারেনি। লাশটি ময়না তদন্তের জন্য সোমবার (১৩ জুন) ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়াও তিনি আরও জানান নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com