1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

গ্রামীণফোন, রবিসহ ৪ কোম্পানিকে জরিমানা অবৈধ ভিওআইপির অভিযোগে

  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২, ২.৩৪ পিএম
  • ১১৪ Time View

অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সেবায় সংশ্লিষ্টতার অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন (জিপি) ও রবি আজিয়াটাসহ চার মোবাইলফোন অপারেটরকে জরিমানা করা হয়েছে। সম্প্রতি টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই জরিমানা করেছে।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কিছুদিন আগে অবৈধ ভিওআইপি সেবায় ব্যবহৃত সিম জব্দ করা হয়েছে। এই ব্যবসার সাথে কোম্পানি চারটির সংশ্লিষ্টতার অভিযোগে এগুলোকে মোট ৭ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা।

জরিমানার টাকা পরিশোধের জন্য আলোচিত অপারেটরদের গত ৭ জুন চিঠি দেওয়া হয়েছে।এতে বলা হয়, পুরো টাকা ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।

সবচেয়ে বেশি জরিমানার মুখে পড়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটক। জরিমানার পরিমাণ ৫ কোটি টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি টাকা জরিমানা গুণতে হবে রবি আজিয়াটাকে। আর গ্রামীণফোনকে দিতে হবে ৫০ লাখ টাকা। অন্যদিকে ১৫ লাখ টাকা জরিমানা গুণতে হবে বাংলালিংককে।

বিটিআরসির নথিপত্র বলছে, ২০১৮ সালের মার্চ থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত বিটিআরসি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ ৪ অপারেটরের ৫২ হাজারের বেশি সিম জব্দ করে। সবচেয়ে বেশি সিম জব্দ হয়েছিল টেলিটকের, ৩২ হাজার ৮৪৫টি।

অন্য কোম্পানিগুলোর মধ্যে রবির ১৬ হাজার ৩৯০টি, গ্রামীণফোনের ২ হাজার ৩৫৬ ও বাংলালিংকের ৭৫৩টি সিম জব্দ করা হয়েছিল।

এর প্রেক্ষিতে প্রযোজ্য প্রক্রিয়া শেষে টেলিটককে প্রায় ১৭ কোটি ৭৪ লাখ টাকা, রবিকে ৭ কোটি ৫৫ লাখ টাকা, গ্রামীণফোনকে প্রায় ৯৯ লাখ টাকা এবং বাংলালিংককে ৩৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতে সবারই জরিমানা কমানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com