1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল ফাইনান্সিয়াল ট্রেডিং ল্যাব আইইউবির শিক্ষার্থীদের জন্য

  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২, ২.১৮ পিএম
  • ২৪৮ Time View

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল) ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির উদ্দেশ্য শিল্প-শিক্ষা সমন্বয় উদ্যোগের অংশ হিসেবে আইইউবির শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ফাইনান্সিয়াল ট্রেডিং ল্যাব গঠনে সহায়তা করা।

এ ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে বিনিয়োগের অভিজ্ঞতা লাভ করবে। তাদের একাডেমিক কারিকুলাম ‘ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টের’ অধীনে ল্যাবটি পরিচালিত হবে। এলবিএসএল শিক্ষার্থীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট খুলতে সব ধরণের সহায়তা দিবে। সৌজন্যমূলক একটি প্রাথমিক তহবিলের পাশাপাশি দেয়া হবে এলবিএসএলের সব ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের বিশেষ সুবিধা।

জ্ঞানভিত্তিক বিনিয়োগকে উৎসাহিত করতে সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগুচ্ছে এলবিএসএল। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা ও আগ্রহ বাড়াতেই পদক্ষেপগুলো নেয়া হয়েছে। অন্যদিকে নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিনিয়োগকারীদের শিখন প্রক্রিয়ার মাধ্যমে নির্দেশনা দেয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে আইইউবি।

এলবিএসএলের চেয়ারম্যান মোহাম্মদ এ মঈন এ চুক্তিকে শেয়ারবাজার ইন্ডাস্ট্রির জন্য আশার বাণী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জ্ঞানভিত্তিক বিনিয়োগের নতুন যুগের সূচনায় পথপ্রদর্শক হতে চলেছি আমরা। এর মাধ্যমে পুঁজিবাজার এবং আমাদের দেশের জন্য সমৃদ্ধ আগামীর পথ উন্মোচিত হবে।

আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আব্দুল হাই সরকার এমন উদ্ভাবনী ল্যাব গঠনের জন্য লংকাবাংলাকে স্বাগত জানান। দেশে এটিই প্রথম ফাইনান্সিয়াল ট্রেডিং ল্যাব। নতুন এ অংশীদারিত্ব আগামী প্রজন্মের শিল্প ব্যাক্তিত্ব তৈরিতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আব্দুল হাই সরকার।

এলবিএসএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী বলেন, বিও অ্যাকাউন্ট খোলার জন্য সৌজন্যমূলক তহবিল দেয়ার পাশাপাশি আইব্রোকার, ট্রেডএক্সপ্রেস ও ফাইন্যান্সিয়াল পোর্টালসহ এলবিএসএলের ডিজিটাল প্লাটফর্ম বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন আইইউবির শিক্ষার্থীরা, যা তাদেরকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অনলাইন বাণিজ্যের সুযোগ করে দিবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইইউবি ট্রাস্টি বোর্ড, উপাচার্য, ফ্যাকাল্টিজ, এবং এলবিএসএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com