1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

তাইওয়ানের বিরুদ্ধে চীনের সর্বাত্মক যুদ্ধের হুমকি

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২, ১১.৪৮ এএম
  • ১৬০ Time View

তাইওয়ান স্বাধীনতার চেষ্টা চালালে চীন যুদ্ধ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না এবং টুকরা টুকরা করে ফেলব। শুক্রবার (১০ জুন) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক বৈঠকে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি।

য়েই ফেঙ্গহি বলেন, যদি কেউ চীন থেকে তাইওয়ানকে বিভক্ত করার সাহস দেখায়, তবে মূল্য যাই হোক না কেন, চীনা সেনাবাহিনী যুদ্ধ শুরু করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।

তিনি বলেন, পিএলএর সামনে যুদ্ধ করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তাইওয়ানের স্বাধীনতার যে কোনো প্রচেষ্টা গুঁড়িয়ে দেবে এবং জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করবে।

বিরোধপূর্ণ কথাবার্তা সত্ত্বেও ওয়েই বলেন, অস্টিনের সঙ্গে আলোচনা সাবলীলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সিঙ্গাপুরে সাঙগ্রি-লা সংলাপ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রায় এক ঘণ্টার এই বৈঠক হয়। বৈঠকের জন্য আধা ঘণ্টা সময় নির্ধারণ করা হলেও তা দ্বিগুণ সময় ধরে চলে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৈঠকে চীনা মন্ত্রী আরও প্রতিজ্ঞা করেন যে বেইজিং তাইওয়ান স্বাধীনতার যে কোনো চক্রান্ত ধুলিস্যাৎ করে দেবে। এবং মাতৃভূমির সঙ্গে ঐক্যবদ্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, তাইওয়ান চীনের। তাই চীনকে সংযত করার জন্য তাইওয়ানকে ব্যবহার কখনোই কাজে লাগবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com