1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

সামরিক প্লেন বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে

  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২, ১১.২৭ পিএম
  • ১৭১ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে পাঁচজন মেরিন সদস্য ছিল। ইউএস-মেক্সিকো সীমান্তের কয়েক মাইল উত্তরে ও ক্যালিফোর্নিয়া-অ্যারিজোনা সীমান্তের পশ্চিমে অবস্থিত গ্ল্যামিসের কাছে ওই দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ফক্সনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের এক মুখপাত্র জানিয়েছেন, প্লেনটি এমভি-২২বি অসপ্রে মডেলের। এটি তৃতীয় মেরিন এয়ারক্রাফ্ট উইংয়ের অন্তর্গত ছিল। কর্মকর্তারা বলছেন, তারা প্লেনের ক্রুদের অবস্থা সম্পর্কে জানার জন্য অপেক্ষা করছেন।

মেরিন মুখপাত্র লেফটেন্যান্ট ডুয়ান কাম্পা এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান সামরিক ও বেসামরিক নাগরিকরা। প্লেনটিতে পারমাণবিক উপাদান ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবকে ভিত্তিহীন বলেও জানান তিনি।

ওই কর্মকর্তা জানান, প্লেনটিতে কোনো ধরনের পারমাণবিক উপাদান ছিল না। এ সম্পর্কে শিগগির আরও তথ্য পাওয়া যাবে।

শুক্রবারের পর ক্যালিফোর্নিয়ায় এটি দ্বিতীয় প্লেন দুর্ঘটনা। এর আগের দুর্ঘটনায় পাইলট নিহত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com