1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

মারিউপলে শয়ে শয়ে দেহ মিলছে

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১০.৩৪ এএম
  • ১৬৮ Time View
Mariupol

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের একাধিক শহর থেকে শয়ে শয়ে দেহ উদ্ধার হচ্ছে। সম্পূর্ণ ধসে যাওয়া মারিউপলের বহুতলগুলি খণ্ডহরে পরিণত হয়েছে।

বাড়িগুলি থেকে শয়ে শয়ে দেহ উদ্ধার হচ্ছে। বেশিরভাগই বেসামরিক ব্যক্তিদের দেহ। দেহগুলি নিয়ে গিয়ে কবরের ব্যবস্থা করা হচ্ছে। ওই অঞ্চলের অন্য জায়গা থেকেও একইভাবে দেহ উদ্ধারের আশঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি।

পাশাপাশি তিনি জানিয়েছেন, এযাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই হচ্ছে সিভিয়েরোদনেৎস্কে। ইউক্রেনের সেনা জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করছে শহরটি। যদিও এদিনই রাশিয়া দাবি করেছে, সিভিয়েরোদনেৎস্ক অঞ্চলটি রাশিয়ার সেনা প্রায় দখল করে নিয়েছে। ডনবাসের যুদ্ধে রাশিয়ার প্রভূত ক্ষতি হচ্ছে। তাদের বহু সেনার মৃত্যু হয়েছে।

এদিকে পূর্ব ইউক্রেন থেকে তিন বিদেশি যোদ্ধাকে গ্রেপ্তার করেছিল রাশিয়ার সেনা। তাদের মধ্যে দুইজন যুক্তরাজ্যের নাগরিক এবং একজন মরোক্কোর। রাশিয়া জানিয়েছে, তাদের বিচার শুরু হয়েছে এবং তারা আংশিক অপরাধ স্বীকার করেছে। ওই যোদ্ধারা ইউক্রেনের হয়ে লড়াইয়ে সামিল হয়েছিলেন।

আদালতে তারা অস্ত্র প্রশিক্ষণের কথা স্বীকার করেছেন। তবে সরাসরি যুদ্ধে অংশ নেয়ার কথা বলেননি। আদালত তাদের মৃত্যুদণ্ড দিতে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্য জানিয়েছে, তারা সবরকমভাবে নিজেদের নাগরিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

বুধবার আঙ্কারায় তুরস্কের উপস্থিতিতে রাশিয়ার প্রতিনিধি জানিয়েছে, কৃষ্ণসাগর দিয়ে তারা ইউক্রেনের খাদ্যশস্য আফ্রিকায় পাঠাতে দেবে। ওই রাস্তায় তারা কোনো বাধা সৃষ্টি করেনি বলেও এদিন দাবি করেছে রাশিয়া। বন্দর এলাকা থেকে ইউক্রেনকে মাইন সরিয়ে নিতে হবে। ওই করিডোর রাশিয়া খাদ্যশস্য নিয়ে যাওয়ার জন্য খুলে দেবে।

কিন্তু ইউক্রেন বলেছে, রাশিয়া যে সেখানে হামলা চালাবে না, তার প্রতিশ্রুতি দিতে হবে। তবেই বিষয়টি নিয়ে ইউক্রেন ভেবে দেখবে। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার বক্তব্য বিশ্বাসযোগ্য বলে মনে করছে না। তবে খাদ্য সংকট নিয়ে একটু হলেও কূটনৈতিক বরফ গলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি, এএফপি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com