1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Title :
পাওনিয়ার বেজে আগুন, বিদ্যুৎ-ইন্টারনেট বিচ্ছিন্ন রূপপুর প্রকল্পে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা ‘ই-পেমেন্ট ক্রেডিটে’ মিলবে সর্বোচ্চ ১০ হাজার টাকার ঋণ ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ভৈরবে ঝাল মুড়ি বিক্রির জায়গা দখল নিয়ে সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস নিক্ষেপ, গ্রেপ্তার ৪ পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর এলাকায় নিজ জমিতে ভবন নির্মাণকে কেন্দ্র করে একের পর এক ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের CMSME খাতে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা সর্বজনীন পেনশন স্কিমের জন্য ডায়নামিক বাংলা কিউআর চালু করল ট্রাস্ট ব্যাংক পিএলসি. ফ্রেশ সুপার মার্ট লিমিটেড ও উপায়-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

গলায় ফাঁস দিয়ে আসামির আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ১১.৪১ এএম
  • ৩৩৬ Time View

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত গোলাম মোস্তফা (৩১) নামে এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) রাতে তার মৃত্যু হয়। গোলাম মোস্তফা মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বলেন, ‘গলায় ফাঁস দিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়ে গোলাম মোস্তফা। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কারা কমপ্লেক্সের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিল মোস্তফা।

এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় রাজধানীর ডেমরা থানার মামলায় গ্রেফতারের পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওই মামলায় তাকে ২০২০ সালের ১৯ মার্চ মৃত্যুদণ্ড দেন। পরে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ২০২১ সালের জুলাই মাসে এই কারাগারে স্থানান্তর করা হয়।’

মোস্তাফার রুমমেটদের বরাত দিয়ে জেল সুপার বলেন, দুই সপ্তাহ আগে তার স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। মোস্তফা বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিল। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কারাগারের বাথরুমে যায় মোস্তফা।

সেখানে পরনের ট্রাউজারের রশি খুলে গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় বন্দিরা দেখতে পেয়ে কারা কর্মকর্তাদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com