1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

৫ম বারের মতো ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ৭.১৭ পিএম
  • ২৩৪ Time View

৫ম বারের মতো ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে নিয়োগ পেয়েছেন আলী রেজা ইফতেখার। তিনি আগামী ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এ দায়িত্ব বহাল থাকবেন।

টেকসই প্রবৃদ্ধির একজন প্রবক্তা হিসেবে তিনি আন্তর্জাতিক উত্তম চর্চা এবং নৈতিক ব্যাংকিং প্রবর্তনের মাধ্যমে ইস্টার্ণ ব্যাংককে দেশের শীর্ষস্থানীয় একটি আর্থিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এছাড়া দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান লীডারশীপ অ্যাওয়ার্ডে ’সিইও অফ দ্য ইয়ার ২০১২’ পুরষ্কারে ভূষিত ইফতেখার ২০১৪-১৫ এবং ২০২০-২১ মেয়াদে সকল তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন-অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-কে নেতৃত্ব দেন।

এতে তিনি স্বীকৃতি লাভ করেছেন- ‘দ্রুততম প্রবৃদ্ধিশীল ডিজিটাল ব্যাংক ২০২১’; ‘ব্যাংক অফ দা ইয়ার’; ‘বাংলাদেশের শ্রেষ্ট রিটেইল ব্যাংক’, ইউরোমানি কর্তৃক ‘বাংলাদেশের শ্রেষ্ট ব্যাংক’, এশিয়ামানি কর্তৃক ‘বাংলাদেশের শ্রেষ্ট কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংক’।

২০১৭ এবং ২০১৯ সালে ফাইন্যান্স এশিয়া কর্তৃক ‘বাংলাদেশের শ্রেষ্ট ব্যাংক’; ‘বেস্ট পার্টনার ফর ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন’ হিসেবে আইএফসি গ্লোবাল অ্যাওয়ার্ড; আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স এবং ২০১০ সালে ডিএইচএল-ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে ‘শ্রেষ্ট আর্থিক প্রতিষ্ঠান’ হিসেবে স্বীকৃতি লাভ করেন।

দীর্ঘ ৩৭ বছরের ক্যারিয়ারে তিনি ব্যাংক ইনদোসুয়েজ এবং এবি ব্যাংকের মতো স্থানীয় বেসরকারী ও আন্তর্জাতিক ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিংয়ে গ্রাজুয়েট সম্পন্ন করে ইফতেখার ২০০৪ সালে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। পরে ২০০৬ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ২০০৭ সাল থেকে ইবিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে অধিষ্ঠিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com