1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

বিএনপির শেখানো তথাকথিত গণতন্ত্রের পথে এ দেশের মানুষ আর হাঁটতে চায় না: ওবায়দুল কাদের

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ৪.২৫ পিএম
  • ২৯১ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শেখানো তথাকথিত গণতন্ত্রের পথে এ দেশের মানুষ আর হাঁটতে চায় না।

এ ছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ওবায়দুল কাদের জানতে চান, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান বিদেশি নাগরিক হয়ে কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন?

রোববার (৫ জুন) সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংয়ের সময় এ সব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির মহাসচিবের কাছে আরও জানতে চান—‘তারেক রহমানের মতো একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কত টাকা বিনিয়োগ করলে বিদেশি নাগরিকত্ব পাওয়া যায়?’

বিএনপিনেতাদের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমান হ্যাঁ/না ভোটের মাধ্যমে কোন গণতন্ত্র রক্ষা করেছিলেন?’

ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমান সেনাপ্রধান হিসেবে অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা, ১৯৭৭ সালে বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচন, ’৭৯ সালে সংসদ নির্বাচন, ’৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনসহ প্রতিটি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির শাসনামলে কথা উল্লেখ করে আরও বলেন, বিএনপি এ দেশের ইতিহাসে যে ঘৃণ্য নজির সৃষ্টি করেছে, দেশের মানুষ তা এখনও ভুলে যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com