1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

বিশ্ব ব্যাংক রোহিঙ্গাদের ২৫৫ কোটি টাকা অনুদান দেবে

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ৪.২০ পিএম
  • ২৬৬ Time View
world-bank

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় অবস্থানরত মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা প্রদানে বিশ্বব্যাংক অনুদান হিসেবে ২৫৫ কোটি টাকার সমপরিমাণ অর্থ দেবে ।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ডব্লিউএফপি (বিশ্ব খাদ্য কর্মসূচি) এর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান মন্ত্রণালয়ের পক্ষে এবং ডব্লিউএফপি-এর পক্ষে কান্ট্রি ডিরেক্টর জিন্স পেয়ারস চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় মন্ত্রণালয় এবং ডব্লিউএফপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

প্রতিমন্ত্রী বলেন, চুক্তির অধীনে ডব্লিউএফপি সেফটি নেট সিস্টেম ফর দা পুওরেস্ট প্রকল্পের মাধ্যমে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা প্রদান করবে। প্রকল্পটি বিশ্ব ব্যাংকের আর্থিক অনুদানে পরিচালিত হবে ।

তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে পুষ্টি বিষয়ক শিক্ষা প্রদান, পাঁচ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্য কেন্দ্রে সহায়তা প্রদান, সবজি বাগান তৈরিতে উপকরণ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া, বৃক্ষরোপণ ও সংরক্ষণ করা, পাহাড়ের ঢাল সংরক্ষণ করা, রাস্তা ও নর্দমা পরিষ্কার করা এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য বিভিন্ন প্রকার সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com