1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

মায়ানমার ফিরে যাওয়ার কথা জানালেন ভাসানচরের রোহিঙ্গারা 

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ১০.৪৩ এএম
  • ১৬৩ Time View

ইমরান আল মাহমুদ: দ্রুত মায়ানমার ফিরে যাওয়ার কথা জানান ভাসানচরের রোহিঙ্গারা। দুদিনের সফরে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর প্রশ্নের জবাবে তারা একথা জানান।

বৃহস্পতিবার ও শুক্রবার(২ ও ৩ জুন) দুদিনের সফরে ভাসানচর কবরস্থান সংলগ্ন বেড়ি বাঁধ,২নং বাজারস্থ চীনা কোম্পানি কর্তৃক নির্মাণাধীন ভাসানচর জেটি ঘাটের নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রতিনিধিদল। অন্যদিকে,ভাসানচরে স্থানান্তর করা রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টেও উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন তিনি। খেলায় দুদলই নির্ধারিত সময়ে গোল করতে না পারায় ট্রাইবেকারে ম্যাচ গড়ায়। এতে ড্রীম ফুটবল ক্লাব (নীল দল) ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাবকে (লাল দল) ৬-৫ গোলে পরাজিত করে। খেলা শেষে উভয় দলের মাঝে ট্রফি তুলে দেন চীনা রাষ্ট্রদূত জিমিং।

বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার প্রতিনিধি দলটি বেড়ীবাঁধ সংলগ্ন  ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট পরিদর্শন শেষে ৬৩ নং সেল্টার এর ব্র্যাকের কমিনিউটি সেন্টারে আসে।সেখানে তারা রোহিঙ্গার সাথে বলে। এ সময় প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের কাছ থেকে মায়ানমারের যেতে  চাই কিনা জিঙ্গাসা কররে তারা দ্রুত মায়ানমার যেতে চাই বলে জানায়।

পরে তারা ব্র্যাক লার্নিং সেন্টারে শিক্ষার্থীদের পাঠদান পরিদর্শন করে। এসময় নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সহ অনেকে উপস্থিত ছিলেন। 

পরিদর্শন শেষে শনিবার(৪ জুন) সকালে ভাসানচর ত্যাগ করে প্রতিনিধিদল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com